২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে দেশের সিনেমা হলগুলোতে একযোগে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি নতুন বাংলা চলচ্চিত্র। উৎসবকে কেন্দ্র করে সিনেমাপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। এর ফলে দীর্ঘদিন পর আবারও দেশের প্রেক্ষাগৃহগুলোতে ফিরেছে দর্শকের ভিড় ও প্রাণচাঞ্চল্য।
এবার ঈদে মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য মুভিগুলোর তালিকায় রয়েছে দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, প্রেশার কুকার এবং প্রিন্স। এই চলচ্চিত্রগুলো দর্শকদের ভিন্নধর্মী বিনোদন দেওয়ার লক্ষ্যেই প্রেক্ষাগৃহে এসেছে।
কোন মুভি কতটি হলে চলছে?
মুক্তিপ্রাপ্ত মুভিগুলোর মধ্যে হলসংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ‘প্রিন্স’, যা দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। বড় বাজেট ও তারকাবহুল এই মুভিটি দর্শকদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
অন্যদিকে দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস এবং প্রেশার কুকার তুলনামূলকভাবে সীমিত সংখ্যক হলে মুক্তি পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চারটি মুভি প্রতিটি প্রায় ১০টি করে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। নিচে ‘দম, ‘বনলতা এক্সপ্রেস’ এবং প্রেশার কুকার মুভির হল তালিকা উপস্থাপন করা হলো:
দম মুভি হল লিস্ট (Domm Movie Hall List)
আফরান নিশো অভিনীত এই মুভিটি ঢাকা ও চট্টগ্রামর নিচের হলগুলোতে চলছে:
- স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা – পান্থপথ, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার – মিরপুর, ঢাকা
- ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার – মহাখালী, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার – ধানমন্ডি, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম – বিজয় স্মরণী, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট – উত্তরা, ঢাকা
- লায়ন সিনেমাস – কেরানীগঞ্জ, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স ফিনলে স্কয়ার – চট্টগ্রাম
- স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড – চট্টগ্রাম

বনলতা এক্সপ্রেস মুভি হল লিস্ট (Bonolota Express Movie Hall List)
তানিম নূর পরিচালিত এই মুভিটি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লার নিচের হলগুলোতে চলছে:
- স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স – সেন্টার পয়েন্ট, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স – সীমান্ত সম্ভার, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স – সনি স্কয়ার, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স – এসকেএস টাওয়ার , ঢাকা
- স্টার সিনেপ্লেক্স – বালি আর্কেড, চট্টগ্রাম
- ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স ফিনলে স্কয়ার – চট্টগ্রাম
- লায়ন সিনেমাস – জিঞ্জিরা, ঢাকা
- কে স্ক্রিন সিনেপ্লেক্স – কুমিল্লা

প্রেশার কুকার মুভি হল লিস্ট (Pressure Cooker Movie Hall List)
- স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স – এসকেএস টাওয়ার, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স – সনি স্কয়ার, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স – সীমান্ত স্কয়ার, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স – বালি আর্কেড, চট্টগ্রাম
- ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স – ফিনলে স্কয়ার, চট্টগ্রাম
- লায়ন – কেরানীগঞ্জ, ঢাকা
- স্টার সিনেপ্লেক্স – সেন্টারপয়েন্ট, উত্তরা ঢাকা
- লিবার্টি সিনেমা – খুলনা








Leave a Reply