জামাই আমি হিট বাংলা ডাবিং মুভি ডাউনলোড লিংক – Jamai Ami Hit Bangla Dubbed Movie Download Link

জামাই আমি হিট বাংলা ডাবিং মুভি

“জামাই আমি হিট” হলো একটি ভারতীয় তেলুগু ভাষার চলচ্চিত্র, যা রচনা এবং পরিচালনা করেছেন মারুতি। চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন নাগা বংশী এবং পি.ডি.ভি. প্রসাদ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাগা চৈতন্য, অনু এম্মানুয়েল এবং রম্যা কৃষ্ণা। মুক্তির পর এই চলচ্চিত্রটি বক্স অফিসে ৩৭ কোটি রুপি আয় করেছে।

মুভির প্রেক্ষাপট:

শৈলজা রেড্ডি একজন অত্যন্ত প্রভাবশালী নারী। তার কথা মানুষ আইন-আদালতের রায়ের মতোই গুরুত্ব দেয়। তিনি নারীদের প্রতি কোনো রকম নির্যাতন বা অবিচার সহ্য করেন না। যদি কেউ নারীদের উপর জুলুম করে, তাহলে শৈলজা নিজ হাতে তার বিচার করেন।

গ্রামে একটি হাসপাতাল আছে। যেখানে অধিকাংশ সময়ই স্বাভাবিক ডেলিভারির বদলে অযথা সিজার করানো হতো। তাই শৈলজা এ বিষয়ে ডাক্তারের সাথে আলোচনা করতে যান, তখন ডাক্তার তাঁকে অপমান করেন। এই ঘটনার পর তিনি সিদ্ধান্ত নেন যে তাঁর নিজের মেয়ে অনুকে ডাক্তার বানাবেন। যাতে ভবিষ্যতে কেউ গ্রামের মানুষের সঙ্গে এমন অন্যায় করতে না পারে।

কিন্তু অনুর ইচ্ছা ছিল একজন চিত্রশিল্পী হওয়ার। তাই সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ডাক্তারি পড়তে চায় না।  এই বিষয়টি নিয়ে মা ও মেয়ের মধ্যে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়। শৈলজা রাগে-দুঃখে অনুর সাথে কথা বলা বন্ধ করে দেন। আর অনুও কষ্ট পেয়ে ধীরে ধীরে দূরত্ব তৈরি করে নেয়। ফলে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

অনু তার বান্ধবীর বিয়েতে যোগ দিতে তাদের বাড়িতে যায়। সেখানেই প্রথম দেখা হয় চৈতন্যর সঙ্গে। প্রথমে তাদের মধ্যে বন্ধুত্ব হয়, যা পরবর্তীতে ভালোবাসা রূপ নেয়।

কিন্তু অনুর জীবনে সুখ বেশিদিন টিকে না। শৈলজা যখন জানেন অনু একজনের সঙ্গে প্রেম করছে। তখন তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি চান অনু যেন একজন ডাক্তার ছেলেকেই বিয়ে করে। তাই তিনি একজন ডাক্তার পাত্র ঠিক করে ফেলেন। অনু বিষয়টি জানার পর মা-মেয়ের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়।

এই কঠিন সময়ে চৈতন্যই দায়িত্ব নেয় মা-মেয়ের সম্পর্ক জোড়া লাগানোর। সে বুঝতে পারে, অনুর সুখের জন্য শৈলজার মন জয় করা প্রয়োজন। তাই নিজের ধৈর্য, বুদ্ধি আর আন্তরিকতার মাধ্যমে শৈলজার মন জয় করেন। অবশেষে মা ও মেয়ের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায়। আর অনু ও চৈতন্যর সম্পর্ক সবাই মেনে নেন।

চৈতন্য কীভাবে বুদ্ধিমত্তা, ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে সব সমস্যা সমাধান করেছেন। সেটি জানতে হলে দেখতেই হবে “জামাই আমি হিট” মুভিটি।

জামাই আমি হিট বাংলা ডাবিং মুভি ডাউনলোড লিংক

Jamai Ami Hit Bangla Dubbed Movie Download Link
Video Size: 1.57 GB
Video Quality : Web-DL
Running time: 02:07:37 Hours

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *