গলুই হলো ২০২২ সালে মুক্তি পাওয়া একটি বাংলাদেশি রোমান্টিক সিনেমা। এতে গ্রামীণ বাংলার নৌকা বাইচ এবং একটি গ্রামের মানুষের সাধারণ জীবনকে কেন্দ্র করে গল্প সাজানো হয়েছে। ছবিতে শাকিব খান ও পূজা চেরীর সঙ্গে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, ঝুনা চৌধুরী, সুমু চৌধুরীসহ আরও অনেক শিল্পী।
মুভির প্রেক্ষাপট:
লালু বাবা একজন মাঝি। তিনি নদীর পারে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। একদিন নৌকার বাইচ দেখতে গিয়ে দুর্ঘটনাবশত আঘাত পান এবং সেই সঙ্গে নৌকাটি ভেঙে যায়। তাই লালুর বাবা দ্রুত গাছ কেটে নতুন একটি নৌকা তৈরি করেন। কিন্তু লালু কখনোই সেই নতুন নৌকায় বসেন না।
সময়ের সঙ্গে লালু ধীরে ধীরে বড় হয়ে ওঠে। একদিন সে গ্রামের মেলায় ঢোল বাজাতে যায়। সেখানেই তার প্রথম দেখা হয় রাজকুমারী মালার সাথে এবং সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। অন্যদিকে লালুর মা অসুস্থ হয়ে পড়েন। মায়ের চিকিৎসার জন্য লালু কবিরাজের কাছে ঔষধ নিতে যান। তখন মালার সঙ্গে তার আবার দেখা হয়ে যায়।
লালু তার মায়ের জন্য মালার কাছ থেকে একটি ফুলের মালা চায়। কিন্তু মালা জানায়, সে সবার গলায় মালা পরায় না। লালু যদি নৌকা বাইচে জিততে পারে, তবেই সে মালা পরাবে। লালু সাহস করে প্রতিযোগিতায় অংশ নেয় এবং জয়ী হয়। জেতার পর মালা তাকে একটি ফুলের মালা পরিয়ে দেয় এবং মায়ের জন্য আরেকটি মালা দিয়ে দেয়। কিন্তু লালুর মা সেই মালা পরতে চান না, কারণ তিনি মালার হাত থেকেই সরাসরি মালা পেতে চান।
এরপর একদিন লালু রাজকুমারীর বাড়িতে এসে তার মায়ের ইচ্ছেটা বলেন। এতে রাজকুমারি মালা রাজি হয়ে যান। তিনি লালুদের বাড়িতে যাওয়া সময় নিজেকে লালু বউ বলে পরিচয় দেন। তখন থেকে লালু মালাকে নিজের বৌ হিসেবে কল্পনা করেন। কিন্তু মালার দাদুর কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এই ভুল বোঝাবুঝি এবং সামাজিক বাধার কারণে মালার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে যায়।
লালু ও মালার মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা কি দূর হবে? নাকি মালার বিয়ে অন্য কারো সঙ্গে সম্পন্ন হবে? এ রহস্য জানার জন্যই দর্শকদের দেখতে হবে এই মুভিটি।
গলুই মুভি ডাউনলোড লিংক
Golui Movie Download Link
Language: Bangla
Video Size: 1.13 GB
Video Quality : Web-DL
Running time: 01:43:08 Hours







Leave a Reply