কে তুমি নন্দিনী একটি রোমান্টিক বাংলা চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। তিনি টোটাল দাদাগিরি, ফিদাসহ আরও অনেক জনপ্রিয় মুভি পরিচালনা করেছেন।
কে তুমি নন্দিনী মুভির কাহিনী লিখেছেন রুদ্রনীল ঘোষ, যিনি এই ছবিতে অভিনয়ও করেছেন। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত, রূপশা মুখোপাধ্যায়, সায়নী ঘোষসহ আরও অনেকে। এই মুভিটি ২০১৯ সালের ২৬ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
মুভির প্রেক্ষাপট:
নন্দিনী একজন কলেজপড়ুয়া মেয়ে। একদিন সে তার মামাতো বোনের বিয়েতে যায়। সেখানে গিয়ে দেখে তার বোন একজন বয়স্ক ছেলেকে বিয়ে করেছে। বিষয়টি তার ভালো লাগে না। তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে।
মনের শান্তির জন্য সে তার পুতুল পিসির কাছে যায় এবং সব কথা খুলে বলে। তখন পিসি বলে, নিজের পছন্দের মানুষ নিজেই বেছে নাও। না হলে পরে পরিবারের পছন্দের কাউকে বিয়ে করতে হবে, যাকে তোমার ভালো নাও লাগতে পারে।
এরপর নন্দিনী কলেজে গিয়ে নিজের পছন্দের ছেলেকে খুঁজতে থাকে। কিন্তু তার মনের মতো কাউকে খুঁজে পায় না। ঠিক তখনই এক ছেলে তাকে প্রপোজ করে এবং সরস্বতী পূজার দিন উত্তর দিতে বলে।
সরস্বতী পূজার দিন নন্দিনী ছেলেটিকে ‘হ্যাঁ’ বলতে যায়। ঠিক তখন কয়েকজন ছেলে তাকে খারাপ কথা বলে। তবে নন্দিনী চুপ না থেকে প্রতিবাদ করে। এতে তারা আরও বাজে ব্যবহার শুরু করে। সেই সময় আবির এসে তাকে রক্ষা করে। এই ঘটনার পর থেকেই নন্দিনীর মনে আবিরের জন্য ভালোবাসা জন্মায়।
একদিন নন্দিনী তার মনের কথা আবিরকে জানায়। কিন্তু আবির তাকে ছোট বলে ফিরিয়ে দেয়। পরে মেডিকেলে সুযোগ পাওয়ার পর নন্দিনী আবার তাকে নিজের অনুভূতির কথা বলতে যায়। কিন্তু তখন আবির বাড়ি গিয়ে জানতে পারে তার বিয়ে ঠিক হয়ে গেছে। এতে নন্দিনী খুব কষ্ট পায়।
এরপর নন্দিনী ডাক্তারি পড়তে শহরে চলে যায়। সেখানে গিয়েও সে আবিরকে ভুলতে পারে না। একদিন হঠাৎ আবির তার মাকে নিয়ে নন্দিনীর হাসপাতালে ডাক্তার দেখাতে আসে। তখন তাদের আবার দেখা হয়। সেখানেই আবির স্বীকার করে সেও নন্দিনীকে ভালোবাসে।
কে তুমি নন্দিনী মুভি ডাউনলোড লিংক
Ke Tumi Nandini Movie Download Link
Language: Bangla
Video Size: 1.48 GB
Video Quality : Web-DL
Running time: 02:09:22 Hours







Leave a Reply