‘এন্ড কাউন্টার’ একটি বাংলা নাটক, যা ২০২৫ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। নাটকটি পরিচালনা করেছেন নাহিদ হাসনাত এবং এর কাহিনী রচনা করেছেন শাহাজাদা শাহেদ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বি, সাদিয়া মাহি ও হাসনাত রিপন। নাটকটি গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর জন্য দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসিত হয়েছে।
নাটকের প্রেক্ষাপট:
পুলিশ মাদক রাখার অভিযোগে রিয়াদ এবং তার বান্ধবীকে গ্রেপ্তার করে। চমকপ্রদ বিষয় হলো, রিয়াদ নিজেই একজন পুলিশ কর্মকর্তা। রিয়াদের দাবি, সে কোনো অপরাধ করেনি। তার বান্ধবী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, তাই সে তাকে শুধু লিফট দিয়েছিল। অন্যদিকে তার বান্ধবীর বক্তব্য, রিয়াদকে বিশ্বাস করে সে ওই প্যাকেটটি নিজের ব্যাগে রাখতে দিয়েছিল।
এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় অফিসার মনিরের ওপর এবং তাকে সহায়তা করে আইনজীবী বিপাশা। তবে মনির শুরুতে বিপাশাকে তদন্তে যুক্ত করতে চায় না। কারণ রিয়াদের সঙ্গে বিপাশার বন্ধুত্ব রয়েছে। এসময় কাহিনী ফ্ল্যাশব্যাকে ফিরে যায়।
ফ্ল্যাশব্যাকে দেখা যায়, রিয়াদ একজন ধনী বাবার একমাত্র ছেলে। সে সবসময় বন্ধুদের সঙ্গে উচ্ছৃঙ্খল জীবনযাপন করত এবং প্রায়ই নানা সমস্যায় জড়িয়ে পড়ত। কিন্তু তার বাবা নিজের ক্ষমতা ব্যবহার করে সবকিছুই চাপা দিয়ে দিতেন। রিয়াদের এই জীবনযাপনে বিরক্ত হয়ে একসময় তার বাবা তার কাজ থেকে গাড়ি কেড়ে নেন।
এরপর রিয়াদের বাবা জানতে চান, সে ভবিষ্যতে কী করতে চায়। তখন রিয়াদ পুলিশে চাকরির জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেয় এবং চাকরি পেয়ে যায়। কিন্তু তার বাবা এই পেশা মেনে নিতে পারেন না, ফলে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
তদন্তের শেষে অফিসার মনির রিয়াদকে অপরাধী হিসেবে চিহ্নিত করে। ঠিক তখনই বিপাশা সকল প্রমাণ উপস্থাপন করে এবং রিয়াদকে নির্দোষ প্রমাণ করে।
এন্ড কাউন্টার নাটক ডাউনলোড লিংক
End Counter Natok Download Link
Language: Bangla
Video Size: 776.1 MB
Video Quality : Web-DL
Running time: 00:46:05 Hours







Leave a Reply